বরিশালে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানি, প্রধান শিক্ষক গ্রেফতার

Comments

বরিশালের উজিরপুর উপজেলার ধামসর অক্সফোর্ড মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার, ১১ মে, ২০১৯, মেয়ের ওপর যৌন হয়রানির অভিযোগ তুলে ঐ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওই মামলা করেন মেয়েটির বাবা।

ধামসর অক্সফোর্ড মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুক্তার হোসেন (৪৫) এর বাড়ী পূর্ব ধামসার গ্রামে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, উজিরপুর উপজেলার ধামসর অক্সফোর্ড মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ওই ছাত্রীকে (১২) প্রধান শিক্ষক মো. মুক্তার হোসেন বিভিন্ন সময় শাসনের নামে গায়ে হাত দিয়ে যৌন হয়রানি করত। স্কুলছাত্রীর বাবা অভিযোগ করেন, বৃহস্পতিবার, ২ মে, ২০১৯, তার মেয়ে স্কুল থেকে আসার পরে মন খারাপ করে বসে ছিল, মন খারাপের কারণ জানতে চাইলে মেয়েটি প্রথমে কোনো কথা বলতে রাজি না হলেও এক পর্যায়ে সে বিষয়টি বাবা-মাকে বলে।

পরের দিন মেয়ের বাবা এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তারকে লিখিতভাবে অবহিত করেন। ইউএনও বিষয়টি তদন্তের জন্য উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামকে দায়িত্ব দেন। তারা অভিযোগের সত্যতা পেয়েছেন—এই মর্মে তদন্ত প্রতিবেদন দিলে ইউএনও স্কুলছাত্রীর বাবাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন। পরে বাবা মামলা করেন।

শিশির কুমার পাল বলেন, এরপর স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে শনিবার, ১১ ম২, ২০১৯, প্রধান শিক্ষক মুক্তার হোসেনকে আসামি করে একটি মামলা করেন। পুলিশ ওই দিনই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে। রোববার আদালতের মাধ্যমে তাকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক মুক্তার হোসেন অভিযোগ অস্বীকার করে বলে, ‘অভিযোগের কোনো সত্যতা নেই। আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি।’

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.