বিকাশের সহায়তায় ‘বইপড়া’ কর্মসূচিতে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেছে বিশ্বসাহিত্য কেন্দ্র।বৃহস্পতিবার ১৩ই সেপ্টেম্বর রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে এই বই বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, বিকাশের চীফ এক্সর্টানাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল (অব:) শেখ মো. মনিরুল ইসলাম, শিশুসাহিত্যিক আলী ইমাম, শিক্ষা প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) মো. আবু বকর সিদ্দিক ও প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর হাছিবুর রহমান।
স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের জন্য পরিচালিত বইপড়া কর্মসূচি ‘দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম’ এর সঙ্গে ২০১৪ সাল থেকেই সম্পৃক্ত আছে বিকাশ । বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচিতে চলতি বছরে ৩৮ হাজার বইসহ গত ৫ বছরে এ পর্যন্ত প্রায় এক লাথ ৭৮ হাজার কপি বই প্রদান করেছে বিকাশ ।
বাঙালীয়ানা/আরসি/এআর