ঢাকার সাভারে বিসিক চামড়া শিল্পনগরীর কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার, ৩ অক্টোবর, ২০১৮, ভোর ৫টার দিকে শিল্পনগরীর কুমিল্লা ট্যানারিতে অগ্নিকান্ডের এই ঘটনা ঘটেছে। এতে কারখানার যন্ত্রাংশ ও চামড়া পুড়ে গেছে বলে কারখানা সূত্রে জানা গেছে।

সাভার ফায়ার সার্ভিসের কর্মকর্তা লিটন আহাম্মেদ জানান, বুধবার ভোর পৌনে ৫টার দিকে শিল্পনগরীর কুমিল্লা ট্যানারিতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। আগুনে চারতলা কারখানা ভবনের তিনতলার ফ্লোর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা লিটন বলেন, “কারখানাটির তৃতীয়তলায় আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট  এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসাকির্ট থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এতে কারখানাটির চামড়া প্রস্তুত করার তিনটি মেশিন ও ওই ফ্লোরে রাখা চামড়া পুড়ে গেছে।”

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান জানান, এ অগ্নিকাণ্ডে তাদের প্রায় পাঁচ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

     আরও পড়ুনঃ নাগেরবাজার বিস্ফোরণ : মামলা দায়ের পুলিশের

বাঙালীয়ানা/এএ

মন্তব্য করুন (Comments)

comments

Share.