মাইক্রোবাসের অতিরিক্ত চাকার ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে ইয়াবা পাচার করছিলেন চালক। পুলিশের তল্লাশীতে ১ লাখ ইয়াবাসহ মো. বেলাল উদ্দিন (২৫) নামের এই চালককে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু তুলাবাগান এলাকা থেকে তাকে আটক করা হয়। বেলাল উদ্দিন নিজেই মাইক্রোবাসটির মালিক বলে জানান বেলাল নিজেই। উখিয়ার পালংখালী এলাকার হাফেজ হামিদুল হকের ছেলে।
শুক্রবার বিকেলে ওই এলাকায় তল্লাশী চৌকি বসায় রামু তুলাতলী হাইওয়ে থানা পুলিশ। তল্লাশী চলাকালীন বেলালের মাইক্রোবাস (চট্র মেট্টো-ছ-১১ ১৪৫৮) থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করে পুলিশ। এসময় বেলালকে আটক করে মাইক্রোবাসটিও জব্দ করা হয়।
রামু তুলাতলী হাইওয়ে থানার ওসি (তদন্ত) মুজাহিদুল ইসলাম বলেন, “আটককৃতের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।”
বাঙালীয়ানা/টিএইচ/এআর
