জাতিসংঘের হিসাবে ফিলিস্তিনি শরণার্থী সংখ্যা বর্তমানে প্রায় ৫০ লাখ। কিন্তু  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন মাত্র পাঁচ লাখ ফিলিস্তিনিকে শরণার্থীর মর্যাদা দেওয়ার পরিকল্পনা করেছে। ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক জাতিসংঘ সংস্থা ইউএনআরডব্লিউএ’র নীতিগত পরিবর্তন আনার জন্য এমন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

ফিলিস্তিনি শরণার্থী

ফিলিস্তিনি শরণার্থী

মধ্যপ্রাচ্য বিষয়ক সংবাদমাধ্যম মিডলিস্ট আই জানিয়েছে, আগামী  সেপ্টেম্বরে প্রকাশিতব্য এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্র ৫ লাখ স্বীকৃত ফিলিস্তিনি শরণার্থীদের চিহ্নিত করার পরিকল্পনা প্রকাশ করবে। যা জাতিসংঘের তালিকায় থাকা শরণার্থীদের এক দশমাংশ। আরব-ইসরায়েল প্রথম যুদ্ধের পর ৭ লাখ ফিলিস্তিনিকে তাদের বসত-ভিটা থেকে উচ্ছেদ করার পর ১৯৪৯ সালে ইউএনআরডব্লিউএ গঠন করা হয়। তারা এখন প্রায় ৫০ লাখ শরণার্থীকে সহায়তা করে থাকে।

দ্য ইসরায়েল টেলিভিশন নিউজ কোম্পানির খবরে বলা হয়, ইউএনআরডব্লিউএ’র দেওয়া ফিলিস্তিনি শরণার্থীর সংজ্ঞা মেনে না নেওয়ার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বর্তমান নিয়মে শরণার্থীর মর্যাদা এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে স্থানান্তর করা হয়। খবরে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র পশ্চিমতীরে ইউএনআরডব্লিউএ’র জন্য তহবিল বন্ধ করে দিতে যাচ্ছে। এছাড়া সংস্থাটির কার্যক্রম কমানোর জন্য ইসরায়েলকে আহ্বানও জানাবে। ইউএনআরডব্লিউএ’র সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র ২০‌১৭ সালেও সংস্থাটিকে ৩৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের তহবিল যোগান দিয়েছে।

বাঙ্গালীয়ানা/আরসি/এআর

মন্তব্য করুন (Comments)

comments

Share.