লাইসেন্স না থাকায় নাকে–মুখে ইঞ্জিন অয়েল

Comments

চালকের লাইসেন্স না থাকায় তাদের নাকে–মুখে পোড়া ইঞ্জিন অয়েল মেখে দেন ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনের প্রতিবাদে রাজধানীর যাত্রাবাড়ী-পোস্তগোলা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে তারা এই প্রতিবাদ জানায়।

রবিবার, ৭ অক্টোবর, ২০১৮ রাজধানীর যাত্রাবাড়ী-পোস্তগোলা ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিকেরা সড়কে চলাচল করা গাড়ি থামিয়ে চালকদের লাইসেন্স পরীক্ষা করেন। যেসব চালকের লাইসেন্স পাননি তাদের নাকে–মুখে পোড়া ইঞ্জিন অয়েল মেখে দেন তারা। যাদের বৈধ লাইসেন্স পাওয়া গেছে,  তাদের গাড়ি চালানো বন্ধ রেখে আন্দোলনে নামানোর চেষ্টা করা হয়।
লাইসেন্স না থাকায় নাকে–মুখে পোড়া ইঞ্জিন অয়েল

সদ্য পাস হওয়া সড়ক পরিবহন আইনে সড়ক দুর্ঘটনায় অপরাধ প্রমাণ হওয়া সাপেক্ষে একজন চালকের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। সড়ক দুর্ঘটনায় কারও মৃত্যু হলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী অপরাধীর সর্বোচ্চ মৃত্যুদণ্ডের বিধান আছে। এই আইনের প্রতিবাদে মালিক-শ্রমিক ঐক্য পরিষদ আজ থেকে সারা দেশে প্রতিবাদ কর্মসূচির ডাক দেয়া হয়। পণ্য পরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে।

আরও পড়ুন >> ইন্টারন্যাশনাল ফটো অ্যাওয়ার্ড পেল শহিদুলের মুখ চেপে ধরা ছবি

আন্দোলনের নেতৃত্বদানকারী ট্রাক-লরি-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সহসাংগঠনিক সম্পাদক মো. এরশাদ জানান, এই বিধান মাথায় নিয়ে আমরা গাড়ি চালানো সম্ভব না, এই আইন বাতিল না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

দায়িত্বপ্রাপ্ত পুলিশের এসআই দীন ইসলাম বলেন, কারও মুখে রং লাগানো বা লাইসেন্স চেক করে সেই লাইসেন্স নিজদের কাছে রাখার আইনি অধিকার তাদের নেই, শ্রমিকনেতাদের বলা হয়েছে, তারা (পুলিশ) বিষয়টি দেখছেন। শিগগিরই প্রত্যেকের লাইসেন্স ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এই এসআই।

 

আরও পড়ুন >> শেষ হলো সুইস ব্যাংকের গোপনীয়তার যুগ
আরও পড়ুন >> সেই রসরাজের বিয়ে

 

বাঙালীয়ানা/এমএ/জেএইচ

 

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.