শান্তিনিকেতনে বাংলাদেশ মিউজিয়াম খুলছে

Comments

ভারতের শান্তি নিকেতনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে তৈরি হয়েছে বাংলাদেশ মিউজিয়াম। মঙ্গলবার ১৮ সেপ্টেম্বর শান্তিনিকেতনে এই মিউজিয়াম জনসাধারনের জন্য উন্মোক্ত করে দেওয়া হচ্ছে। অক্টোবর মাস পর্যন্ত মিউজিয়ামে প্রবেশ মূল্য থাকছে না। তবে নভেম্বর থেকে প্রবেশ মূল্য ধরা হয়েছে ২০ রুপি।

মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জেলায় পাওয়া প্রত্নসামগ্রী এবং বিশ্বকবির ব্যবহৃত সামগ্রীর রেপ্লিকা থাকবে এই মিউজিয়ামে। এছাড়াও পদ্মাপারের বিভিন্ন উন্নয়নের ছবি ও ডিজিটাল বাংলাদেশের তথ্যও তুলে ধরা হচ্ছে শান্তিনিকেতনে বিশেষভাবে তৈরি এ মিউজিয়ামে।

বাঙালীয়ানা/আরসি/এআর

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.