“শাবিপ্রবিতে চলছে ১২ দিনব্যাপী চ্যারিটি বইমেলা “

Comments
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলছে ১২ দিনব্যাপী চ্যারিটি বইমেলা। বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নোত্থান’ এর উদ্যোগে ক্যাম্পাসের অর্জুনতলায় চলছে ‘স্বপ্নোত্থান বইমেলা-২০১৮’।
বইমেলায় রোদেলা, সময় প্রকাশন, তাম্রলিপি, অনন্যা, আগামী প্রকাশনী, জয়তি, ঐতিহ্য, সন্দেশ, অন্বেষা, বিদ্যাপ্রকাশ, ইত্যাদি গ্রন্থপ্রকাশ, পার্ল পাবলিকেশন, পাললিক সৌরভ, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড এবং শিখা প্রকাশনীর বই পাওয়া যাচ্ছে এবং ২০১৮ একুশে বইমেলার বই পাওয়া যাচ্ছে। এবং সকল বই উপর সর্বোচ্চ ২৫% মূল্যছাড়ে বিক্রয় করা হচ্ছে।

‘স্বপ্নোত্থান’ সংগঠনের সাধারণ সম্পাদক রিজওয়ান পলাশ বাঙালীয়ানাকে জানান, বইমেলা থেকে প্রাপ্ত অর্থ সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের জন্য ব্যয় করা হবে। ‘স্বপ্নোত্থান’ সংগঠনটি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিচালিত। বিভিন্ন উদ্যোগের মাধ্যমে তারা প্রাপ্ত অর্থের মাধ্যমে তারা সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ায়। যৌথভাবে ৩য় এবং এককভাবে প্রথম বারের সংগঠনের উদ্যোগে এই বইমেলা চলছে। শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত বইমেলা চলবে এবং শুক্রবার বিকেল ৩ টা থেকে রাত ৮টা পর্যন্ত বইমেলা চলবে। বইমেলা ৬ অক্টোবর শেষ হবে।

বাঙালীয়ানা/এমএম/এআর

মন্তব্য করুন (Comments)

comments

Share.