খেলা শেষে অফিসিয়াল প্রেস ব্রিফিং এ ব্যর্থতার জন্য টপ অর্ডার এর ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করলেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি। বিগত ম্যাচ গুলোতে দেখা গেছে টপ অর্ডার ব্যর্থ হলেও মিডল অর্ডার হাল ধরেছে। কিন্তু গত দুম্যাচে তারাও ব্যর্থ হয়।

ছবি: বাঙালীয়ানা
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাশরাফি মিডল অর্ডার এর উপর আস্থা রেখে তাদের পক্ষ নিলেও টপ অর্ডার থেকে আরও দায়িত্বশীল ব্যাটিং এর আশা করেন। সৌম্য ও ইমরুল কে বাংলাদেশ থেকে উড়িয়ে আনার ব্যপারে নিশ্চিত না হলেও ফর্মহীনতায় আরব আমিরাতের অচেনা উইকেটে তাদের সফল হওয়ার ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন তিনি।
তবে বাংলাদেশ এখনো টুর্নামেন্ট থেকে ছিটকে যায়নি দাবী করে পরবর্তী ম্যাচেই ঘুরে দাড়ানোর ব্যাপারে আশাবাদী টাইগার দলপতি।
বাঙালীয়ানা/এইচকে/জেএইচ
