সাপলুডু’তে চুক্তিবদ্ধ হলেন শুভ মিম

Comments

ছোট পর্দার বড় নির্মাতা গোলাম সোহরাব দোদুল এবার নাম লেখালেন বড় পর্দায়। সাপলুডু শিরোনামের চলচ্চিত্র নির্মাণের মধ্য দিয়ে হাজির হতে যাচ্ছেন বড় পর্দায়। মূল চরিত্রে রেখেছেন আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিমকে। প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড (আরটিভি)।

সাপলুডু'তে চুক্তিবদ্ধ হলেন শুভ মিম

ছবি-সংগৃহীত

১২ অক্টোবর, শুক্রবার, বিকালে রাজধানীর কাওরান বাজারের বিএসইসি ভবনের আরটিভি কার্যালয়ে চলচ্চিত্রটির চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড (আরটিভি)-এর পক্ষে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আশিক রহমান। এছাড়া নির্মাতা গোলাম সোহরাব দোদুল, চিত্রনায়ক আরিফিন শুভ, অভিনেত্রী বিদ্যা সিনহা মিম চলচ্চিত্রটির চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

আরটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান বলেন, ‘‘গোলাম সোহরাব দোদুল বাংলাদেশের একজন গুণী পরিচালক। তার হাতে নির্মিত হবে ‘সাপলুডু’। আর আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিম অভিনয়নৈপুণ্যে তাদের যোগ্যতা প্রমাণ করেছে। সব মিলিয়ে আমরা ভালো একটা ছবি দেখার অপেক্ষায়।’’

‘সাপলুডু’ পরিচালনার পাশাপাশি এর কাহিনি ও চিত্রনাট্য তৈরি করেছেন দোদুল নিজেই। ছবিটি প্রসঙ্গে দোদুল জানান, “অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি হবে এটি। অভিনয় শিল্পীদের তালিকায় রয়েছে আরও চমক।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আরটিভির অনুষ্ঠান প্রধান দেওয়ান শামসুর রকিব, অনুষ্ঠান বিভাগের সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ সাবাব আলী আরজু, ডিজিটাল অ্যান্ড সোশ্যাল মিডিয়া ব্যবস্থাপক মোহাম্মদ আবু নাসিম প্রমুখ।

বাঙালীয়ানা/টিএইচ/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.