সোনাগাজীতে এবার বালক বলাৎকার

Comments
আবারও ধর্ষণের সংবাদ ফেনীর সোনাগাজী থেকে, এবারে বলাৎকারের শিকার স্কুলছাত্র। উপজেলার চর চান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চর চান্দিয়া গ্রামের ভূঞা বাজার এলাকায় অষ্টম শ্রেণীর ওই ছাত্রকে যৌন নিপীড়নে জড়িত থাকার অভিযোগে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হচ্ছে মো. সিরাজ (৪০), গোলাপ মাওলা (২৭)।

এ ঘটনায় রোববার, ৬ মে, ২০১৯, রাতে ছাত্রটির মা বাদী হয়ে যৌন নিপীড়নের অভিযোগে মো. সিরাজ ও গোলাপ মাওলাকে আসামি করে সোনাগাজী মডেল থানায় একটি মামলা দায়ের করলে রাতেই উপজেলার ভূঞা বাজার এলাকা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। সোমবার শারীরিক পরীক্ষার জন্য ছাত্রটিকে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল, ২০১৯ সন্ধ্যার পর ওই শিক্ষার্থী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে স্থানীয় বখাটে সিরাজ ভয়ভীতি দেখিয়ে বাড়ির পাশে বাগানে নিয়ে বলাৎকার করে। ঘটনাটি কাউকে বললে সিরাজ তাকে মেরে ফেলার হুমকি দেয়। পরে ২৭ এপ্রিল রাতে সিরাজ ও তার বন্ধু গোলাপ ওই ছাত্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে বলাৎকার করে। ঘটনার দুই দিন পর ছাত্রটি এ বিষয়ে তার মাকে জানায়। মা ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন।

সোনাগাজী থানার ওসি মঈন উদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃত আসামিদের সোমবার দুপুরে আদালতে হাজির করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়ে ঘটনার দায় স্বীকার করেছে।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.