সোহরাওয়ার্দী হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

Comments
বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, বিকেল ৫টা ৫০ মিনিটে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার স্টোর রুমে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। আগুনে হাসপাতালটির ১০ থেকে ১২টি ওয়ার্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। কোন হতাহতের খবর পাওয়া যায়নি।  ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যেই খালি করা হয় হাসপাতাল।

Fire Sohrawardi

রাতে ফায়ার সার্ভিসের মহাপিরচালক ব্রিগেডিয়ার আলী আহমেদ সাংবাদিকদের তদন্ত ছাড়া নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব না বলে জানিয়েছেন। আলী আহমেদ বলেন, “ওষুধ, রাসায়নিক ও দাহ্য পদার্থ থাকায় সহজেই আগুন এক ফ্লোর থেকে অন্য ফ্লোরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা গেছে, আগুনে কাঁচ ও অক্সিজেন সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। তবে এখন সবকিছু নিরাপদ রয়েছে।” কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, কমিটি প্রতিবেদন দিলে আগুনের কারণ নিশ্চিতভাবে বলা যাবে।

এদিকে আগুন লাগার ঘটনায় হাসপাতালের পরিচালক ডাক্তার উত্তম কুমারকে প্রধান করে ৭ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন থেকে সাত দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

ঘটনার পর হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সচিব। এসময় স্বাস্থ্যমন্ত্রী রোগীদের অন্য হাসপাতালে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন এবং সকলকে আতঙ্কিত না হওয়ারও আহ্বান জানান।

বাঙালীয়ানা/এসএল

মন্তব্য করুন (Comments)

comments

Share.