মা-বাবার মোবাইল আসক্তির বিরুদ্ধে প্রতিবাদ করেছে জার্মান শিশুরা। ‘তোমার স্মার্টফোনের সাথে না, আমার সাথে খেল’ শ্লোগানও দেয় তারা।
জার্মানির হামবুর্গের একদল শিশু মা-বাবার অতিরিক্ত মোবাইল ব্যবহারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। সাত বছর বয়সী শিশু এমিলের আহ্বানে দেড় শতাধিক শিশু এবং অভিভাবক অংশ নেয় এই বিক্ষোভে। এমিলের বাবা-মা এই আয়োজনে পূর্ণ সহায়তা প্রদান করে। তারাই পুলিশের কাছ থেকে শিশুদের বিক্ষোভ করার অনুমতি সংগ্রহ করেন।

বাবা-মার মোবাইল আসক্তির বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশে আয়োজক এমিল
বিক্ষোভের জন্য শিশুরা নিজেরাই পোস্টার বানিয়ে এনেছিল। বাবা-মার মোবাইল ফোন আসক্তি শিশুদের মধ্যে আচরণগত সমস্যা তৈরি করতে পারে। তারা ঘ্যানঘ্যানে বা প্যানপ্যানে শিশু হয়ে উঠতে পারে। এমনকি হাইপার অ্যাক্টিভ বা হতাশাগ্রস্ত হতে পারে। এসব তথ্যও তুলেও ধরে শিশুরা।
বিক্ষোভ সমাবেশে এমিল বলে, আমি আশা করছি, আজকের এই বিক্ষোভের পর মানুষজন তাদের মোবাইল ফোনে কম সময় ব্যয় করবেন।
বাঙালীয়ানা/এজে