৮ নভেম্বরেই তফসিল ঘোষণা

Comments

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বৃহস্পতিবার, ৮ নভেম্বর ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। বুধবার, ৭ নভেম্বর বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় নির্বাচন কমিশন (ইসি)।

বিরোধীদলীয় জোট জাতীয় ঐক্যফ্রন্ট একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানোর দাবি জানিয়ে আসছে।

৫ নভেম্বর, সোমবার ঐক্যফ্রন্ট ইসির সঙ্গে বৈঠক করে তফসিল পেছানোর দাবি করে। কারণ হিসেবে তারা বলছে, সরকারের সঙ্গে সংলাপ চলছে। এর ফলাফল দেখে তফসিল ঘোষণা করা যেতে পারে।

ঐক্যফ্রন্ট বলেছে, সমঝোতার আগে তফসিল ঘোষণা করা হলে তারা নির্বাচন কমিশন অভিমুখে পদযাত্রা করবে।

এদিকে জাতীয় পার্টি আজ ইসির সাথে বৈঠকে তফসিল না পেছানোর অনুরোধ করে।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.