টেস্ট সিরিজের হারের বেদনা ভুলতে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে খেলতে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে প্রভিডেন্স স্টেডিয়াম, গায়ানায় মুখোমুখি হবে দুই দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে চমৎকারভাবে নিজেদেরকে ফিরে পেয়েছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচে চমৎকার বোলিং করেছেন মুস্তাফিজুর রহমান এবং মোসাদ্দেক হোসেন এছাড়াও লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, এনামুল হক বিজয় চমৎকার ব্যাটিং করেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে বেসরকারি টিভি চ্যানেল গাজী টিভি এবং বিটিভিতে।
আজকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মাশরাফি বিন মুর্তজা(ক্যাপ্টেন), সাকিব আল হাসান(ভাইস ক্যাপ্টেন) ,তামিম ইকবাল,মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম , লিটন দাস, এনামুল হক বিজয় , মুস্তাফিজুর রহমান ,আবু জায়েদ রাহী, মোসাদ্দেক হোসেন , নাজমুল ইসলাম অপু ।
