চট্টগ্রাম থেকে আমাদের প্রতিনিধি জানিয়েছেন যে শনিবার, ৪ আগস্ট, ২০১৮ রাতে চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাদী হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী -র বিরুদ্ধে চট্টগ্রামের কোতোয়ালী থানায় ৫৭ ধারা -য় মামলা দায়ের করেছেন।

ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে অন্তর্ঘাত ও ষড়যন্ত্রের চেষ্টার অভিযোগ তথ্য প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারা ও বিশেষ ক্ষমতা আইনের ১৫/৩ ধারায় মামলা করা হয়। মামলা নম্বর ১৯।

কোতেয়োলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, আন্দোলনের সপ্তম দিনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিও ক্লিপে শোনা যায়, কুমিল্লায় অবস্থানরত নওমী নামে এক কর্মীর সঙ্গে কথা বলছেন বিএনপির এই নীতিনির্ধারক। ঢাকায় এসে লোকজন নিয়ে নেমে পড়তে বলছেন তিনি ওই কর্মীকে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.