নিরাপদ সড়কের দাবী তে রাস্তায় দাঁড়িয়েছে সাভারের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। আজ সাভারের ধনিয়া এলাকায় রাস্তা অবরোধ করে জাতীয় বস্ত্র প্রকৌশল ও গবেষণা ইন্সটিটিউট(নিটার) এর শিক্ষার্থীরা।
নিরাপদ সড়কের দাবীদে স্কুল শিক্ষার্থীদের সাথে নিজেদের সঙ্গতি জানাতে নিটারের শিক্ষার্থীরা রাস্তায় নামে সকাল সাড়ে নয়টায়। ঢাকা-পাটুরিয়া মহাসড়কে তারা শান্তিপূর্ণ ভাবে অবস্থান নেয় এবং রাস্তায় চলমান যানবাহনের লাইসেন্স যাচাই করে।
তাদের এই শান্তিপূর্ণ অবস্থানে পরবর্তীতে বাধা দেয় পরিবহন শ্রমিকদের একটি সংগঠন। তবে কোন সহিংসতার আগেই সেখানে পুলিশ উপস্থিত হয় এবং শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে অনুরোধ করে। শিক্ষার্থীরা এতে সাড়া না দিলে পুলিশ একশনে যাওয়ার ঘোষণা দেয়। পরবর্তীতে ইন্সটিটিউট প্রশাসনের কথায় শিক্ষার্থীরা রাস্তা ছেড়ে দেয়। আমাদের প্রতিনিধি জানিয়েছেন এই মুহূর্তে ঢাকা-পাটুরিয়া রুটে যান চলাওল স্বাভাবিক আছে।
উল্লেখ্য, গত ২৯ তারিখে বাস চাপায় শহীদ রমিজ উদ্দীন ক্যান্টনেন্ট কলেজের দুই শিক্ষার্থী মারা যাওয়ার পর থেকে দেশব্যাপী আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।
আরোও পড়ুন


