টেস্ট ও ওয়ানডে সিরিজ শেষ। ক্যারিবীয়দের বিপক্ষে এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সাকিব এর বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজের সেইন্ট কিটস এ। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে।
সেইন্ট কিটসে আগামী ১ আগস্ট বাংলাদেশ সময় সকাল সাড়ে ছয়টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ফ্লোরিডায় ৫ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে দ্বিতীয় ম্যাচ। একই ভেন্যুতে ৬ আগস্ট বাংলাদেশ সময় সকাল ছয়টায় শুরু হবে তৃতীয় ম্যাচ।

টি২০ নিয়ে সাকিব আল হাসান বলেন, “গেইল মতো খেলোয়াড় যে দলে থাকে, তাদের বিরাট সুবিধা, না থাকলে বিরাট অসুবিধা। আমাদের জন্য অবশ্যই ভালো হবে যদি সে না খেলে।’ তবে সাকিব মনে করেন, গেইল আসল বিপদ নন বাংলাদেশের জন্য, ‘ওয়ানডেতে যেহেতু ওদের বিপক্ষে ভালো বল করে আসছি, বোলারদের ভালো আত্মবিশ্বাস থাকবে, ওদের বিপক্ষে ভালো বোলিং করতে পারি। ওদের দলের দিকে যদি তাকান, যত নাম বলবেন, বেশির ভাগই ভয় পাওয়ার মতো।”
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ (সহ-অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, আরিফুল হক, আবু জায়েদ চৌধুরী।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি
১ আগস্ট, ২০১৮ প্রথম টি-টোয়েন্টি সেইন্ট কিটস সকাল সাড়ে ছয়টা
৫ আগস্ট, ২০১৮ দ্বিতীয় টি-টোয়েন্টি ফ্লোরিডা সকাল ছয়টা
৬ আগস্ট, ২০১৮ তৃতীয় টি-টোয়েন্টি ফ্লোরিডা সকাল ছয়টা
আরোও পড়ুন
https://bangalianaa.com/a-awaited-series-winning-of-bangladesh/