দুই বাঙলায় সমান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও  নিজের প্রযোজিত প্রথম ছবি ‘দেবী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর। এখন চলছে ছবিটির ব্যতিক্রমী সব প্রচারণা।
Debi promotion

দেবী’র প্রচারণায় শিল্পীরা

এরই ধারাবাহিকতায় ‘দেবী’  টিম এবং জনপ্রিয় ফ্যাশন হাউস ‘বিশ্বরঙ’ এর যৌথ উদ্যোগে শুরু হতে যাচ্ছে ‘দেবী মঞ্চ মডেল হান্ট ২০১৮’ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় সেরা ২০ মডেল র‌্যাম্পে হাঁটবেন জয়া আহসানের সঙ্গে।

বিশ্বের অন্যান্য দেশে চলচ্চিত্রের কোনো চরিত্র কিংবা নাম নিয়ে পণ্য তৈরি ও বাজারজাতের প্রচলন লক্ষ্য করা যায়। কিন্তু আমাদের দেশের চলচ্চিত্র নিয়ে ছবি মুক্তির আগে কোনো ছবির পণ্য বিক্রয়ের সুযোগ করে দিচ্ছে ফ্যাশন হাউজ বিশ্বরঙ।

এ প্রসঙ্গে বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ‘ছেলে-মেয়ে, নতুন-পুরনো যেকোনো মডেল এতে অংশ নিতে পারবেন। অংশগ্রহণের জন্য বিশ্বরঙের যেকোনো শোরুম থেকে সংগ্রহ করতে হবে রেজিস্ট্রেশন ফর্ম। রেজিস্ট্রেশনের পর অংশগ্রহণকারী মডেলদের জন্য রয়েছে গ্রুমিং সেশন।’

তিনি আরও বলেন, ‘এরপর নির্বাচিত ৫০ জন মডেলের মধ্য থেকে সেরা ২০ জন মডেল পাবেন ‘দেবী’ টিমের সঙ্গে মঞ্চে ওঠার সুবর্ণ সুযোগ। এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশনের শেষ তারিখ ১লা আগস্ট ২০১৮।’

Debi promotion 2

বিশ্বরঙ এর আয়োজনে দেবী’র প্রচারণায় জয়া আহসান ও মৌ

সরকারী অনুদান ও জয়া আহসানের সি তে সিনেমা প্রযোজিত চলচ্চিত্র ‘দেবী’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ৭ সেপ্টেম্বর  । নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ-এর মিসির আলি চরিত্রকে নিয়ে লেখা প্রথম উপন্যাস ‘দেবী’ কে পর্দায় নিয়ে আসছেন পরিচালক অনম বিশ্বাস।

মিসির আলি চরিত্রে থাকছেন আয়নাবাজী খ্যাত চঞ্চল চৌধুরী। এছাড়া রানু চরিত্রে জয়া আহসান, শবনম ফারিয়া আছেন নিলু চরিত্রে। আনিস চরিত্রে অনিমেষ আইচ এবং আহমেদ সাবেত চরিত্রে দেখা যাবে ইরেশ যাকেরকে। চলচ্চিত্রের প্রচারে বিশ্বরঙ-এর ডিজাইন করা পোশাকে সম্প্রতি ফটোশুট করেছেন তারা।

ছবির প্রযোজক জয়া আহসান জানান, দেবী সিনেমার বিভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত পোশাকের (শাড়ি, সালোয়ার কামিজ, পাঞ্জাবী ইত্যাদি) প্রদর্শনী আসছে ১৬ আগষ্ট থেকে শুরু হচ্ছে ‘বিশ্বরঙ’-এর সকল শো রুমে। দেশীয় পোশাক শিল্পের প্রেক্ষাপটে এটি দেবী টিম ও বিশ্বরঙ-এর একটি ভিন্ন রূপকল্পের ভাবনা। সুতি কাপড়কে প্রাধান্য দেয়া ছাড়াও ফ্যাশন প্রেমীদের চাহিদা অনুসারে এন্ডি, হাফসিল্ক কাপড়ের ব্যবহার রয়েছে। এসব পোশাকে টাইপোগ্রাফি, নকশায় গ্রাফিক্যাল ফর্ম, দেবী চলচ্চিত্রের নামলিপি সহ স্থিরচিত্রের ভিন্ন ভিন্ন অনুষঙ্গ দিয়ে অলংকৃত করা হয়েছে পোশাকের জমিনকে।

আগামী ১৭ আগস্ট রাজধানীর যমুনা ফিউচার পার্কে বিশ্বরঙ-এর উদ্যোগে দেবী চলচ্চিত্র নিয়ে বিশেষ একটি ফ্যাশন শো’য়েরও আয়োজন করা হয়েছে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.