এবারের ঈদে মুক্তি পেয়েছিলো চলচ্চিত্র “কমলা রকেট”। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় “কমলা রকেট” নির্মান করেছেন নুর ইমরান মিঠু। মোস্তফা সারোয়ার ফারুকীর চলচ্চিত্র ‘পিড়াবিদ্যা’য় অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন নুর ইমরান মিঠু।

পরিচালক নুর ইমরান মিঠু
কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ নামের দুটি গল্প অবলম্বনে ‘কমলা রকেট’ ছবির চিত্রনাট্য লিখেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। ছবির গল্পে ‘কমলা রকেট’ মূলত একটি স্টিমারের নাম। এই স্টিমারটিই পুরো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। এতে দালালের একটি চরিত্রে ছিলেন ‘অজ্ঞাতনামা’ খ্যাত এই অভিনেতা। গুরুত্বপূর্ণ একটি চরিত্রে রয়েছেন অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ। অন্যান্য চরিত্রে আছেন সামিয়া সাইদ, জয়রাজ, সুজাত শিমুল, ফারিয়া শামস সেওতি, ডমিনিক গোমেজ সহ আরো অনেকে।

কমলা রকেট চলচ্চিত্রে মোশারফ করিম ও জয়রাজ
সিনেমাটোগ্রাফি করেছেন গোলাম মওলা নাবির, সম্পাদনা করেছেন সামির আহমেদ। সংগীত পরিচালনায় ছিলেন পাবেল অরিন।
নুর ইমরান মিঠু এর আগে ছোট পর্দায় নাট্য নির্মাণ করলেও কমলা রকেটই তার প্রথম চলচ্চিত্র।
