নরসিংদীর রায়পুরায় লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেয় মো. আবদুল্লাহ নামের হাজী আসমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রকে। আব্দুল্লাহ ঘটনাস্থলে নিহত। ।
আজ শনিবার সকাল ১০টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার নীলকুটি এলাকায় এ ঘটনা ঘটে। পরে লেগুনা চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা।
ভৈরব থানা ওসি আমাদের জানিয়েছেন, ইটাখোলা থেকে ভৈরবগামী একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে আবদুল্লাহকে চাপা দিয়ে সড়কের পাশে উল্টে গিয়ে ইঞ্জিনে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলেই আবদুল্লাহ মারা যায়। এ ঘটনায় পুলিশ লেগুনা চালকে আটক করেছে। এ ঘটনায় কয়জন আহত হয়েছে তা এখনো নিশ্চিত নয় পুলিশ।
এদিকে দুঘটনার পর পরই উত্তেজিত জনতা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে। এ সময় তারা যানবাহন ভাঙচুরের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন যান চলাচল স্বাভাবিক আছে।