মেহেদী হাসান মিরাজের জায়গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টি-টুয়েন্টিতে খেলেছেন আবু হায়দার রনি। দারুণ বোলিংয়ে ম্যাচ জয়ে রেখেছেন অবদানও। সিরিজে সমতা ফেরানোর ম্যাচে বাজে আচরণের দায়ে শাস্তিও মিলেছে বাংলাদেশি পেসারের।

ছবিসুত্রঃ espn cricinfo
ফ্লোরিডায় লডারহিলে ম্যাচের ১৪তম ওভারে বোলিংয়ে আসেন রনি। তার ওই ওভারে দুটি ছক্কা হাঁকান রোভম্যান পাওয়েল। একটি ছক্কার পর পাওয়েলকে উদ্দেশ্য করে অশ্লীল শব্দ উচ্চারণ করেন রনি। আইসিসির ২.১.৪ ধারায় বলা হয়েছে, আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনো ক্রিকেটার, অনৈতিক, আক্রমণাত্মক বা অপমানজনক ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করতে পারবে না। ম্যাচে আগে একবার সতর্ক করা হলেও তা না মানায় রনিকে ২০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দিয়েছেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। ম্যাচ রেফারি ক্রিস বোর্ডের দেওয়া শাস্তি মেনে নেওয়ায় রনিকে আর আনুষ্ঠানিক শুনানিতে যেতে হয়নি।