বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজের ১ম ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত গ্রহণ করেন। খেলা শুরুর ১ম ওভারেই এনামুল হক বিজয় শুন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরত গেলে ব্যাকফুটে পড়ে বাংলাদেশ কিন্তু সাকিব আল হাসান এবং তামিম ইকবাল খান সেই ধাক্কা সামলিয়ে বাংলাদেশের হয়ে ২য় উইকেটে পার্টনারশিপে সর্ব্বোচ্চ ২০৭ রান করেন।
সাকিব আল হাসান ব্যাক্তিগত ৯৭ রানে আউট হয়ে আশাহত করে প্যাভিলিয়নে ফেরত যান। সাব্বির রহমান মাত্র তিন রান করে বিতর্কিত সিদ্ধান্তে স্ট্যাম্পিং আউট হন । শেষের দিকে মুশফিকুর রহিমের ১১বলে ৩৩ রানের ঝড়ো ইনিংস এর কল্যানে বাংলাদেশ ৫০ অভারে ২৭৯ রান করে ৪ উইকেট হারিয়ে। তামিম ইকবাল খান দলীয় সর্ব্বোচ্চ করেন ১৩০ রান ১৬০ বলে । ওয়েস্ট ইন্ডিজের নির্ধারিত টার্গেট ২৮০ রান ৫০ ওভারে।

