–অ কি মনু? তোমার দেহি
জিপার পুরাই খোলা!
–জিপার দিয়া অইবে টা কি
পাইছো মোরে ঠোলা?
জ্ঞেনি মানুষ। বোজ্ঝো? আমি
মানিক মিয়ার পোলা!
শুদ্ধো ভাষা কইতে পারি
ব্যাঙাও চিনি, কোলা।
মানিক মিয়ার পোলার অর্থ
আগুনেরই গোলা!
জিপার আমার খোলাই থাহে
তা জানে আরশোলা।
জন্মাবধি কান্ধে নিছি
শ্যামাঙ্কেলের ঝোলা।
বাটপারেরা জানে আমার
ওজন আশি তোলা!
চউক্ষু টাডায়? টাডাক আমি
মানিক মিয়ার পোলা……
হিউস্টন ১৬ অক্টোবর ২০১৮
বাঙালীয়ানা/এসএল