২০১৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকার শাহজাহানপুর রেলওয়ে কলোনির এক গভীর নলকূপের পাইপে পড়ে নির্মমভাবে নিহত হয় চার বছরের শিশু জিহাদ। পরবর্তীতে ওই ঘটনায় সরকারি সংস্থাগুলোর দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ তুলে শিশুর পরিবারকে ৩০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন।
পরবর্তীতে জিহাদের মৃত্যুর ঘটনায় তার পরিবারকে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে রায় দেন হাইকোর্ট। রেলওয়েকে ১০ লাখ এবং ফায়ার সার্ভিসকে ১০ লাখ করে মোট ২০ লাখ টাকা টাকা ৯০ দিনের মধ্যে জিহাদের পিতা-মাতার কাছে হস্তান্তরের নির্দেশ দেয় আদালত। ২০১৭ সালের ১০ অক্টোবর পূর্ণাঙ্গ এই রায় প্রকাশ করা হয়।
রায়ের বিপরীতে আপিল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ সেই আপিলকে বাতিল করে ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দেয়ার হাইকোর্টের নির্দেশনা বহাল রেখেছে আপিল বিভাগ।