ভারতের ছত্তিশগড়ে একটি ইস্পাতের কারখানায় বিস্ফোরণে গতকাল, ৯ অক্টোবর ভয়াবহ এই ঘটনা ঘটে। এ ছাড়াও গুরুতর অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরও ১৪ জন।
মঙ্গলবার, ৯ অক্টোবর রাজ্যের রায়পুর জেলার ভিলাই স্টিল প্ল্যান্টের একটি পাইপলাইন বিস্ফোরিত হলে এ দুর্ঘটনা ঘটে। এতে আহতদের প্রত্যেকেরই দেহের ৮০ শতাংশের বেশি পুড়ে গেছে। ফলে প্রাণহানির সংখ্যা আরও বাড়বে বলে শঙ্কা প্রশাসনের।
আগুন অল্প সময়ে নিয়ন্ত্রণে এলেও, বিস্ফোরণের কারণ এখনও অজানা। তবে ঘটনার সময় কারখানাটিতে নিয়মিত রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। ভারতের রাষ্ট্র নিয়ন্ত্রিত ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান সেইলের মালিকানাধীন কারখানাটি,
গত আট সপ্তাহের মধ্যে এই নিয়ে তিনবার এ ধরনের দুর্ঘটনার শিকার হলো।
বাঙালীয়ানা/এমএইচ/জেএইচ