পূর্ণাঙ্গ কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক আমাদের নতুন সময়ের সম্পাদক নাঈমুল ইসলাম খান, জনকণ্ঠের নির্বাহী সম্পাদক স্বদেশ রায়, একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু, ডিবিসি টেলিভিশনের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলাম, গাজী টেলিভিশন ও সারাবাংলা ডটনেটের প্রধান সম্পাদক সৈয়দ ইশতিয়াক রেজা এবং দেশ টেলিভিশনের সম্পাদক সুকান্ত গুপ্ত অলক।
প্রাথমিক সাংগঠনিক বিভিন্ন বিষয় সুষ্ঠু ভাবে বাস্তবায়নের লক্ষ্যে ৩টি উপ কমিটি করা হয় এই সভায়।
১) ‘কোড অব এথিকস’ ও গঠনতন্ত্র তৈরি: তৌফিক ইমরোজ খালিদীর নেতৃত্বে এথিকস কমিটিতে রয়েছেন আবেদ খান ও স্বদেশ রায়। এই কমিটি গঠনতন্ত্রেরও একটি খসড়া তৈরি করবে।
২) নতুন সদস্য নেওয়া: স্বদেশ রায়ের নেতৃত্বে মেম্বারশিপ কমিটিতে রয়েছেন সৈয়দ ইশতিয়াক রেজা ও এটিএন নিউজের প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহা।
৩) তহবিল ব্যবস্থাপনা ও পরিচালনা: মোজাম্মেল বাবুর নেতত্বে অপারেশন্স কমিটিতে আছেন মঞ্জুরুল ইসলাম, সৈয়দ ইশতিয়াক রেজা, এটিএন বাংলার প্রধান নির্বাহী সম্পাদক জ ই মামুন, বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল এবং দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাসিমা খান মন্টি।
প্রতিটি কমিটির সঙ্গে নির্বাহী সচিব হিসেবে কাজ করবেন সাংবাদিক রিয়াজুল বাশার।
তিনটি কমিটি করার পাশাপাশি এডিটরস গিল্ড, বাংলাদেশের লোগো এই সভায় অনুমোদন করা হয়।
সম্পাদকীয় প্রতিষ্ঠানের মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ বৃদ্ধির জন্য কাজ করবার লক্ষ্যে সংবাদ প্রকাশনা ও পরিবেশনার সঙ্গে যুক্ত সব ধরনের মাধ্যমের সম্পাদকীয় নেতাদের নিয়ে গত ২১ ডিসেম্বর নতুন এ সংগঠনের যাত্রা শুরু হয়।
বাঙালীয়ানা/এসএল