উদীয়মান স্টার্টআপের জন্য দেওয়া এয়ারব্যান্ড গ্রান্ট ফান্ড জিতেছে দেশের প্রত্যন্ত অঞ্চলে সৌরবিদ্যুৎ পৌঁছে দেয়া এমই সোলশেয়ার। স্টার্টআপটি এশিয়ার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে মনোনীত হয়েছে। সম্প্রতি এয়ারব্যান্ড গ্রান্ট ফান্ডের জন্য মনোনীত প্রাথমিক পর্যায়ে থাকা আটটি স্টার্টআপের নাম ঘোষণা করেছে মাইক্রোসফট।
মাইক্রোসফট নির্বাচিত এ স্টার্টআপগুলোর প্রকল্পে অর্থ বিনিয়োগ করবে। এর পাশাপাশি তাদের প্রযুক্তি ব্যবহারের সুবিধা, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ করে দেবে প্রতিষ্ঠানটি। এ নিয়ে মাইক্রোসফট বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ভুটান ও লাওসের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির বলেন, মাইক্রোসফট এয়ারব্যান্ড গ্রান্ট ফান্ডের বিজয়ী হওয়া এমই সোলশেয়ার ও বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের। ডিজিটাল অন্তর্ভুক্তি ও ডিজিটাল ডিভাইডের মধ্যে সেতুবন্ধন প্রত্যন্ত জনগোষ্ঠীর মানুষদের ক্ষমতায়ন ঘটাতে সহায়তা করবে।
চিফ টেকনিক্যাল অফিসার হ্যানেস কেহফ বলেন, ‘এমই সোলশেয়ার প্ল্যাটফর্ম প্রতিষ্ঠানের দিকে রূপান্তর প্রক্রিয়া চলছে। মাইক্রোসফট এয়ারব্যান্ড উদ্যোগের অংশ হওয়ার কারণে এ প্রক্রিয়া আরও গতিশীল হবে পাশাপাশি, আমরা উৎকর্ষের দিকে আগাবো’।
সুত্র: টেকশহর
বাঙ্গালীয়ানা /আরসি