৯০ গিগাবাইট অ্যাপল সার্ভারের ব্যক্তিগত ডেটা হ্যাক করেছে অস্ট্রেলিয়ার এক কিশোর। মামলা করা হয়েছে ওই কিশোরের বিরুদ্ধে। অ্যাপল নেটওয়ার্কের কোন অংশে তিনি প্রবেশ করেছেন তা স্পষ্ট জানা যায়নি।

অ্যাপল সার্ভারে ঢোকার জন্য অনেকগুলো পথ তৈরি করে কিশোরটি। তার বাড়িতে তল্লাশি চালানোর আগ পর্যন্ত এই পথগুলো বহুবার ব্যবহার করেছেন তিনি। তল্লাশি চালিয়ে ‘হ্যাকি হ্যাক হ্যাক’ নামের একটি ফোল্ডারে চুরি করা ফাইল এবং নির্দেশাবলী পাওয়া গেছে। ওই কিশোরের কাছ থেকে দুইটি ল্যাপটপ, একটি ফোন এবং একটি হার্ড ড্রাইভ জব্দ করেছে অস্ট্রেলিয়ান পুলিশ।
ইতোমধ্যেই তাকে দোষী সাব্যস্ত করেছে আদালত। রায় ঘোষণা করা হবে আগামী মাসে। অস্ট্রেলিয়ান পত্রিকা দ্য এইজ-এর প্রতিবেদনে বলা হয়, আদালতে ওই কিশোরের আইনজীবী দাবি করেছেন তিনি কাজটি ভালোবাসা থেকে করেছে কিশোরটি। ভবিষ্যতে প্রতিষ্ঠানটিতে কাজ করার স্বপ্ন দেখেন কিশোরটি।
এ বিষয়ে জানতে অ্যাপলের সঙ্গে যোগাযোগ করা হলে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বাঙালীয়ানা/এমএ/এআর
