খাগড়াছড়িতে গোলাগুলি : নিহত ছয়

Comments

 

খাগড়াছড়িতে কর্মসূচি পালনের জন্য জড়ো হতে থাকা ইউপিডিএফ সদস্যদের লক্ষ্য করে গোলাগুলির ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ছয় জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত তিন জন।

ইউপিডিএফের সদস্যরা এই হামলার জন্য জেএসএস ও ইউপিডিএফ গণতান্ত্রিককে দায়ী করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ ১৮ আগস্ট শনিবার সাড়ে ৮টায় খাগড়াছড়ি শহরের শনিরগড় বাজার ও নাড়ানখাইয়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। ইউনাটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের লোকজন তাদের একটি কর্মসূচি উপলক্ষে জড়ো হচ্ছিলেন। এ সময় সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

খাগড়াছড়ি সদর হাসপাতালের চিকিৎসক (আরএমও) নয়নময় ত্রিপুরা বলেন, পাঁচজনকে নিহত অবস্থায় আর চারজনকে আহত অবস্থায় তাদের হাসপাতালে আনা হয়। আহত আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। অন্য তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ ও সেনাসদস্যরা। তবে এখনো গোলাগুলি হচ্ছে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.