চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স

Comments

পরীক্ষামূলক চালু হয়েছে বন্দর নগরী চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’। নগরের দুই নম্বর গেটের ফিনলে স্কয়ারে  অবস্থিত এটি।

বৃহস্পতিবার ১৬ আগস্ট,২০১৮ ‘আয়নাবাজি’ প্রদর্শনের মধ্য দিয়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয় সিলভার স্ক্রিনের।

সিনেপ্লেক্সের অন্যতম উদ্যোক্তা ফারুক আহমেদ জানান, চট্টগ্রামের প্রথম সিনেপ্লেক্স ‘সিলভার স্ক্রিন’। আজ স্বপ্ন পূরণের দিন। এ স্বপ্ন শুধু উদ্যোক্তাদের নয়, চট্টগ্রামবাসীর। আমরা এখানে চেষ্টা করেছি একটি আন্তর্জাতিক মানের সিনেপ্লেক্সে যা যা থাকা প্রয়োজন সব কিছু স্বল্প পরিসরে যতটুকু সম্ভব রাখার চেষ্টা করেছি। অবকাঠামোগত সমস্যার কারণে আমাদের অনেক কিছু মেনে নিতে হয়েছে। আমরা বিশ্বাস করি, ভবিষ্যতে অন্য কেউ অন্য কোথাও সেই সীমাবদ্ধতা পেরিয়ে আসবেন।তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র, চীন, ভারত, বেলজিয়াম থেকে নানা উপকরণ সংগ্রহ করতে হয়েছে এ সিনেপ্লেক্সের জন্য। দুইটি স্ক্রিন আনা হয়েছে হংকং থেকে। বেলজিয়ামের বারকো থেকে লেজার ডিজিটাল সিনেমা প্রজেক্টর আনা হয়েছে, যা বাংলাদেশে প্রথম।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, নগরের উন্নয়নের জন্য অনেক কিছু দরকার। কেউ তা অনুভব করে, কেউ তা অনুভব করে না। চট্টগ্রাম শুধু নয়, দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, মানুষের সক্ষমতা বাড়ার সঙ্গে চাহিদাও বাড়ছে। মানুষের রুচির সঙ্গে তাল মিলিয়ে যারা উদ্যোগ নেন তারা সফল হন। রেডিসন ব্লু’র কারণে চট্টগ্রাম একদিনে আপগ্রেড হয়ে গেছে। টানেল উদ্বোধন হলে সারা দেশ আপগ্রেড হবে। আমার বিশ্বাস সিলভার স্ক্রিন চট্টগ্রামকে আরেক ধাপ এগিয়ে নিল।

প্রতিদিন বেলা সাড়ে ১১টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত চারটি শো থাকবে। প্লাটিনামে বাংলা টুডি ছবির টিকিট ৪০০ টাকা, থ্রিডি ৫০০ টাকা এবং নয়টি প্রিমিয়াম সিটের প্রতিটি ৬০০-৭০০ টাকা। বিদেশি ছবি টুডি ৫০০ টাকা, থ্রিডি ৬০০ টাকা। প্রিমিয়াম সিট ৭০০-৮০০ টাকা। টাইটানিয়ামে বাংলাদেশি ছবির টিকিট ১ হাজার ২০০ টাকা এবং বিদেশি ছবির টিকিট ১ হাজার ৫০০ টাকা। প্রাথমিকভাবে কাউন্টারে নিয়মিত শো’র টিকিট ছাড়াও এক দিন আগে আগাম টিকিট দেওয়া হচ্ছে।

৭২ আসনের ‘প্লাটিনাম’ ও ১৮ আসনের ‘টাইটানিয়াম’ হল রয়েছে এ সিনেপ্লেক্সে।

 

বাঙালীয়ানা/এমএ/এআর

মন্তব্য করুন (Comments)

comments

Share.