অবশেষে বন্ধ হতে যাচ্ছে গুগলের আলোচিত সামাজিক সাইট গুগল প্লাস। প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফেসবুক, টুইটার , ইন্সটাগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে টিকতে না পেরে গুগল প্লাস তাদের গুটিয়ে নিচ্ছে।
গুগল ফ্রান্স এক পোস্টে লিখেছে, চলতি সপ্তাহে গুগল প্লাসে তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাচ্ছে। শুধু তা-ই নয়, গুগল প্লাস পেজ বন্ধ করে তাদের অনুসারীদের অফিশিয়াল ফেসবুক ও টুইটার পেজে নিয়ে যাচ্ছে। গুগল ফ্রান্স বলেছে, তারা বুঝতে পারছে না কীভাবে এ ঘোষণা দেওয়া হবে। তাদের গুগল প্লাস পেজ এ সপ্তাহে বন্ধ হচ্ছে। কিন্তু কেন হঠাৎ করে গুগল প্লাস পেজ বন্ধ করে দিচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি গুগল কর্তৃপক্ষ।

গুগল প্লাস
ছবিসূত্রঃ সংগৃহীত
২০১৮ সালের ফেব্রুয়ারিতে গুগল প্লাসের প্রকৌশলী ব্যবস্থাপক লিও ডিগান বলেন, গুগল প্লাস অ্যাপের নতুন সংস্করণ তৈরিতে কাজ করছে গুগল কর্তৃপক্ষ। এটি অ্যান্ড্রয়েড ডিভাইসে চলবে। ডিগানের তথ্য অনুযায়ী, গুগল প্লাসের নতুন অ্যাপে এ সাইটের অনেক ফিচার নতুন করে লেখা হবে। অ্যান্ড্রয়েড অ্যাপ অবকাঠামোর সঙ্গে সংগতি রেখে গুগল প্লাসকে ঢেলে সাজানো হবে।
বাঙ্গালীয়ানা /আরসি/এআর
