গোলাপজাম : বাংলার এক অপরিচিত ফল

Comments

।। বেণুবর্ণা অধিকারী ।।

শৈশবে এক বছর চট্টগ্রামের ফতেয়াবাদ গ্রামে ছিলাম। বাড়িটা ছিল বিশাল বড়, নানা ধরণের গাছপালার সাথে বন্ধুত্ব ছিল আমার। বিভিন্ন ঋতুতে গাছের বৈচিত্রতা মন ভরে দেখতাম। অনেক পরিচিত গাছের মধ্যে এই গাছটা ছিল অপরিচিত, কিন্তু ফলের নামটা খুব সুন্দর গোলাপজাম।

এখন ঢাকার কিছু দোকানে এই ফল পাওয়া যায়। যদিও দামি, কিন্তু একবার অন্তত খেয়ে দেখতেই পারেন। খুব আহামরি কিছু মনে হয়নি অন্তত স্বাদের দিক দিয়ে, একটু শুষ্ক চামড়াপ্রধান ফল মনে হয়েছে। মিষ্টি স্বাদ। গোলাপজাম আমাদের দেশের একটি অপ্রচলিত ফল। ‍দেখতে সুন্দর অবয়ব, ফিকে হলুদ কিংবা হালকা গোলাপী রঙ, গোলাপ ফুলের সুগন্ধযুক্ত ফলটি বাংলাদেশ থেকে প্রায় বিলুপ্তির পথে রয়েছে। কারণটা ওইযে খেতে তেমন মজা না। তবে এই ফলে প্রায় সব ধরণের পুষ্টি উপাদানই বিদ্যমান ।
মাঝারি আকারের এই ফলগাছ প্রায় ৫০-৬০বছর পর্যন্ত বাঁচে। ফলটির আদি নিবাস দক্ষিন-পূর্ব এশিয়াও মালায়া। সেখান থেকে ভারতীয় উপমাহাদেশে আসে। এখন বাংলাদেশ, ভারত, ফিলিপিন, চীন, ভিয়েতনাম প্রভৃতি দেশে দেখা যায়। গাছ দীর্ঘদিন বাঁচে এবং ফল দান করে। গাছ মাঝারী আকৃতির। গাছ লাগানোর ২/৩ বছর পর থেকেই ফল সংগ্রহ করা যায়। গোলাপজাম গাছে মাঘ-ফাল্গুন মাসে ফুল আসে এবং জ্যৈষ্ঠ থেকে শ্রাবণ মাসের মধ্যে ফল পাকে।

গোলাপজামের বৈজ্ঞানিক নাম Syzygium jambos, ফল হিসাবে গোলাপজাম বাংলার একটি মজাদার ফল। এর অন্যান্য স্থানীয় নাম গুলো হচ্ছে Malabar plum, Rose apple ,Gulab jamun.
বন্ধুরা চলুন আমাদের দেশে যে সমস্ত ফল বিলুপ্তির খাতায় নাম লেখাচ্ছে সেগুলো আমাদের যদি সামর্থ্য থাকে আবার ফিরিয়ে আনি যার যার জমিতে রোপন করে। আমাদের বিলুপ্ত প্রায় ফলসমূহের মধ্যে রয়েছে অরবড়ই, সাদা করমচা, লাল করমচা, কদবেল, ফলসা ফল, বিলিম্বি, গোলাপজাম, জাম, চালতা, আমলকী, বৈচি, টেপাফল, বিলাতি গাব ইত্যাদি।

মন্তব্য করুন (Comments)

comments

Share.

About Author

বাঙালীয়ানা স্টাফ করসপন্ডেন্ট