ওয়েস্ট ইন্ডিজে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জিতে দুটি ট্রফি নিয়ে নিউইয়র্ক থেকে মঙ্গলবার (৭ আগস্ট) দেশের উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ ক্রিকেট দল। প্রায় দুই দিনের সফর শেষে বৃহস্পতিবার (৯ আগস্ট) বাংলাদেশ সময় সকাল ৮.৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারা।

ছবি সংগৃহীত

টেস্ট সিরিজে হতাশাময় পারফরম্যান্স নিয়ে উইন্ডিজ সফর শুরু করে বাংলাদেশ। এরপর ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় সাকিব-মাশরাফিরা। ছুটি কাটাতে আমেরিকায় থেকে গেছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহীম। মাশরাফি বিন মুর্তজাও পরিবারের সাথে সেখানে সময় কাটাচ্ছেন। এশিয়া কাপের আগপর্যন্ত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত থাকবেন মাহমুদউল্লাহ রিয়াদ, তাই তিনিও টাইগারদের সাথে ফিরেননি।

ঈদ-উল-আজহার আগে আর মাঠে ফিরবেন না টাইগাররা। ছুটি কাটিয়ে এশিয়া কাপের ক্যাম্প শুরু হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়ার ক্রিকেটের সর্বোচ্চ এই আসর।

অন্যদিকে বাংলাদেশ ‘এ’ দল বর্তমানে আয়ারল্যান্ডে অবস্থান করছে।সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত ‘এ’ দলের সঙ্গে যোগ দিতে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন।

মন্তব্য করুন (Comments)

comments

Share.