ঘটনার চারদিন কেটে গেলেও ধরাছোঁয়ার বাইরেই আছে নাগেরবাজার বিস্ফোরণের মূল হোতারা। একের পর এক তথ্য উঠে আসার প্রেক্ষিতে আটক করা হয়েছে একাধিক ব্যক্তিকে। তাদের জিজ্ঞাসাবাদ করছে তদন্ত কর্মকর্তারা।
এদিকে, অধিকতর তদন্তের স্বার্থে দমদম এলাকার হোটেলগুলোকেও জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। সিআইডির ধারণা হামলাকারীরা ঘটনার সময় এবং এর কিছুদিন আগে থেকেই স্থানীয় কোনো হোটেলেই থেকেছে। তাই, কয়েকটি হোটেলের সিসিটিভি ফুটেজ ও গেস্ট লিস্ট তালিকা সংগ্রহ করছে সিআইডি।
সিআইডি কর্তারা ধারণা করছেন কোনও নাশকতার উদ্দেশেই এই বিস্ফোরককে কাজে লাগাতে চাইছিল হোতারা। তবে ঘটনাচক্রে কোনও ভুল বসত হয়তো এই বিস্ফোরক ফেটে যায়। এই ঘটনার সঙ্গে কারা জড়িত ছিল সেই সূত্র খোঁজার চেষ্টা করছেন পুলিশ কর্তারা। বিস্ফোরনের ঘটনার তদন্তে নেমে এলাকায় সিসিটিভি না থাকায় প্রাথমিক তদন্তে বাধার সম্মুখীন হয়েছেন গোয়েন্দারা।
বাঙালীয়ানা/জেএইচ