সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০১৮ এ ৬ সেপ্টেম্বরের খেলায় পাকিস্তানকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সেমিফাইনালে পৌছে গেল স্বাগতিক বাংলাদেশ।

পুরো ম্যাচেই শ্বাস্রুদ্ধকর পরিবেশ সৃষ্টি হয়েছিলো গোলের দেখা না পাওয়ায়। প্রথম হাফ গোল শূন্য থাকলেও খেলায় নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় হাফ ও ৪০ মিনিট চলে গোল শূন্য ব্যবধানে।

বাংলাদেশ ফুটবল

তপুদের উদযাপন

কিন্তু খেলার ঠিক ৮৪ মিনিটে ম্যাচের সমীকরণ গড়ে দেয়া জয়সূচক গোলটি উপহার দিয়ে বাংলাদেশকে সেমিফাইনালে তুলেছে তপু বর্মণ। বিশ্বনাথ ঘোষের লম্বা এক থ্রোতে জয়সূচক গোলটি করেন এই ডিফেন্ডার।

পুরো খেলাতেই অসাধারণ কিছু গোল বাঁচিয়েছেন বাংলাদেশের গোলকিপার শহীদুল আলম।

উল্লেখ্য, ভুটানের সাথে ম্যাচেও প্রথম গোলটি করেছিলেন তপু। বাংলাদেশের পরের ম্যাচ ৮ সেপ্টেম্বর, সন্ধ্যা ৭ টায়, প্রতিপক্ষ নেপাল।

বাঙালীয়ানা/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.