প্রধানমন্ত্রীর নির্দেশে বইমেলা ২ দিন বাড়ল

Comments
শনিবার, ২ মার্চ, ২০১৯, পর্যন্ত অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ চলবে। লেখক ও প্রকাশকদের দাবীর প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্দেশে অমর একুশে গ্রন্থমেলা ২০১৯ এর সময়সীমা ২ দিন বাড়ানো হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান বৃহস্পতিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৯, এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বলেন, বইমেলার সময়ে দুইদিন বাড়ানো হয়েছে। আগামী শনিবার পর্যন্ত মেলা চলবে। প্রধানমন্ত্রী চেয়েছেন বিধায় এবং এসতেমা, বৈরী আবহাওয়া ও নির্বাচনের কারণে চলাচলে বাধা থাকায় এবং প্রকাশক ও পাঠকদের দাবীর কারণে দুইদিন সময় বাড়ানোয় আরও দুইদিন বইমেলা চলবে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.