নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের মধ্যে পুলিশের সঙ্গে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংঘর্ষের প্রেক্ষাপটে দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ‘মতবিনিময়ে’ ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তে বিকাল ৩টায় এই মতবিনিময় সভা ডেকেছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় দুই দিন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় এক দিনের জন্য বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মন্তব্য করুন (Comments)

comments

Share.