গতকাল (৬ই আগস্ট) কলকাতার ছাত্রছাত্রী-সমাজ কলকাতার ‘বাংলাদেশ হাই কমিশনার’ অফিস এর সামনে উত্তাল হয়ে উঠে।
গতকাল কলকাতার সাধারণ ছাত্রছাত্রীরা পার্ক সার্কাস ৭ মাথার মোড় থেকে প্রতিবাদী মিছিল করে ‘বাংলাদেশ হাই কমিশনারেট’-এর উদ্দেশ্যে রওনা দেয়। মিছিলের উদ্দেশ্য ছিল, বাংলাদেশের বাঁধনহারা চলমান আন্দোলনের প্রতি সংহতি বার্তা প্রদান। অথচ, পশ্চিমবঙ্গের পুলিশ ‘হাই কমিশনারেট’-এর থেকে বেশ দূরেই মিছিল আটকে দেয় ব্যারিকেড তুলে। নাছোড়বান্দা ছাত্রছাত্রীরা বহুক্ষণ ধরে চেষ্টা চালায় ব্যারিকেড ভেঙে এগোনোর। বেশ কিছু সময় পুলিশের সাথে মোকাবিলার পরে সিদ্ধান্ত হয় যে, কলকাতার ছাত্রছাত্রীদের পক্ষ থেকে ৪ জন প্রতিনিধি ‘বাংলাদেশ হাই কমিশনারেট’ গিয়ে তাদের বার্তা পৌঁছে দেবে। প্রতিনিধিরা যাওয়ার পর, ব্যারিকেডের সামনেই ছাত্রছাত্রীরা পথসভা করে।
কলকাতার ছাত্রছাত্রীদের প্রতিনিধি-দল ‘বাংলাদেশ হাই-কমিশনারেট’-কে এই চেতাবনী দিয়ে এসেছে যে, এই বিক্ষোভ শুধুমাত্র সংহতি-বার্তা দেওয়ার জন্য নয়। নিকট ভবিষ্যতে যদি বাংলাদেশে ছাত্র আন্দোলনের উপর পৈশাচিক দমন-পীড়ন বন্ধ না হয়, তা হলে কলকাতার ছাত্রছাত্রী-সমাজ বৃহত্তর আন্দোলনের পথে এগোবে।




