মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ ভুটান

Comments

সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ১২তম আসর আজ, মঙ্গলবার, ৪ আগস্ট শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল স্টেডিয়ামে। প্রথম দিনের ২য় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভুটানের বিপক্ষে।

১৯৮৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভুটানের বিপক্ষে মোট ৮ বার লড়েছে বাংলাদেশ দল। লাল-সবুজদের জয় ৬টিতে। ড্র ১টিতে। ভুটান জেতে ১টি ম্যাচে। ২০১৬ সালের ১০ অক্টোবর এশিয়া কাপের প্রাক-বাছাই পর্বের ম্যাচে নিজেদের মাঠে বাংলাদেশকে ৩-১ গোলে হারায় ভুটান।
ওই হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে ১৭ মাসের নির্বাসনে চলে যায় বাংলাদেশ। ওই হারের ২৩ মাস পর ফের ভুটানের বিপক্ষে নামতে প্রস্তুত বাংলাদেশ দল।

জাতীয় দলের সিনিয়র সদস্য নাসির উদ্দিন চৌধুরী এই ম্যাচ নিয়ে বলেন, আমরা কেবল ভুটানের ম্যাচকে টার্গেট করে খেলব না। শুধু তাদের নিয়ে চিন্তা করতে চাচ্ছি না। আমরা পুরো টুর্নামেন্টকে টার্গেট করে খেলব। অতীতে কী হয়েছে সেটা নিয়ে ভাবতে চাই না। ভালো খেলা উপহার দিতে চাই।

বাঙ্গালীয়ানা /আরসি/জেএইচ

মন্তব্য করুন (Comments)

comments

Share.