শাটল ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র রবিউল আলম। শহরের বটতলী থেকে ছেড়ে আসা সকাল আটটার শাটল ট্রেনটি নগরীর ষোলশহর রেল স্টেশনে আসলে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় তাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত রবিউল বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের ২০১২-১৩ শিক্ষাবর্ষের ছাত্র।
সকাল আটটার ট্রেনটি ষোলশহর রেল স্টেশনে পৌঁছালে রেললাইন পার হওয়ার সময় ইঞ্জিনের সাথে ধাক্কা লাগে রবিউলের। এতে ট্রেনের নিচে দুই পা কাটা পড়ে তার। পরে আহত অবস্থায় তার সহপাঠীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে কথা বলে জানা গেছে শাটল ট্রেনের বগিড় সংখ্যা বাড়ানো লাইনের সংখ্যা বাড়ানো, নিরাপত্তা বাতি ব্যাবহার সহ বিভিন্ন দাবী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বারবার জানানো হলেও অবস্থার পরিবর্তন হয়নি। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা এই অবস্থা থেকে পরিত্রান চায়।