বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দিয়েছেন সুখবর। আগামী তিন মাসের মধ্যেই ব্যাটিং এ ফিরতে পারবেন তিনি। তবে ৭ দিন থাকতে হবে হাসপাতালে।
জানা যায়, সব রিপোর্টে বেশ ভালো এসেছে, প্রত্যাশার চেয়ে ভালো। ইনফেকশন কমে আসছে। তবু ৭ দিন হাসপাতালে থাকতে হবে। তাই দেশে ফেরা দু’দিন পিছিয়েছে। সুখবর শুনে তিন মাসের আগেই ব্যাট ধরার জন্য তিনি অবশ্য একপায়ে দাড়িয়ে গেছেন। কিন্তু ডাক্তার বলছেন, তিন মাস ঠিকমত রিহ্যাব করে ফিরলে ফলটা ভালোও হতে পারে। তবে খেলা শুরুর পর ব্যথা হলে অপারেশন করাতেই হবে।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতে ঢাকার মাঠে ত্রিদেশীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ফিল্ডিংয়ের সময় বাঁহাতের কণিষ্ঠ আঙুলে গুরুতর আঘাত পান সাকিব। সেই আঘাত নিয়েই খেলেন সদ্য সমাপ্ত এশিয়া কাপে। কিন্তু ব্যথা বেড়ে যাওয়ায় টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরে আসতে হয় সাকিব আল হাসানকে। দেশে ফিরে গত ২৭ সেপ্টেম্বর রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হলে অপারেশনের মাধ্যমে তার হাতের ক্ষত থেকে চিকিৎসকেরা দুষিত রক্ত-পুঁজ বের করেন। এর তিনদিন পর আবারো পুঁজ বের করা হয় তার আঙুল থেকে। গত ৫ অক্টোবর বিশেষজ্ঞ চিকিৎসক গ্রেগ হয়কে দেখাতে অস্ট্রেলীয়ার মেলবোর্নে যান সাকিব।
আরও পড়ুন: একজন সাকিব আল হাসান এবং কিছু প্রশ্ন
বাঙালীয়ানা/জেএইচ