অ্যাপল, স্যামসাং , অ্যামাজনের পর বাজারে আসছে গুগলের স্মার্ট ওয়াচ বা গুগল কোচ। এই স্মার্ট ওয়াচটি হবে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স (এআই) বা কৃত্তিম বুদ্ধিমত্তা সম্পন্ন। স্বাস্থ্য সম্পর্কিত প্রায় সকল সেবা দিবে এই স্মার্ট ওয়াচ।![]()
কোয়ালকম ৩১০০ প্রসেসরে চলা গোলাকার স্ক্রিনের ঘড়িটিতে আরো রয়েছে এক গিগাবাইট র্যাম। ফিটনেস ট্র্যাকিং অ্যাপ ব্যবহারের সুযোগ মিলবে। এ জন্য ‘গুগল কোচ’ নামে নতুন অ্যাপও তৈরি করছে গুগল।
গুগল কোচ স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্য, ব্যায়াম সম্পর্কে সাজেশন দেওয়া, রুটিন ঠিক করে দেওয়া এবং এ সম্পর্কিত উন্নতি পর্যবেক্ষণসহ সব কাজই করবে। রুটিন অনুযায়ী কোনও কাজ যদি ব্যবহারকারীরা করতে না পারে তাহলে কিভাবে সেটা সময়ের সাথে মিলিয়ে নেয়া যাবে, সেটাও বলে দেবে এই কোচ।
খাদ্য ও পুষ্টি পর্যবেক্ষণ, লোকেশন অনুযায়ী ব্যবহারকারীকে খাবারের তালিকাও সরবরাহ করবে গুগল কোচ। নোটিফিকেশনের মাধ্যমে ব্যবহারকারীদের জানানো হবে এসব তথ্য।
ধারণা করা হচ্ছে, আগামী বছরের শুরুতে এই গুগল কোচ গ্রাহকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
বাঙালীয়ানা/এমএ/জেএইচ
