সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী হত্যাকান্ডের ঘটনায় রাজপথে আন্দোলনরত শিক্ষার্থীদের শান্ত হতে বলেছেন।

তিনি বলেন, ‘আমি কোমলমতি তরুণদের প্রতি আহ্বান জানাবো- প্লিজ, তোমরা শান্ত হও। পড়াশুনায় মনোনিবেশ করো।’

আজ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের আরও বলেন, ‘এটা সড়কের বিষয় নয়। তবে সরকার চুপ করে বসে নেই। ঘটনা ঘটার ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিচারের আওতায় আনা হয়েছে। সরকারের যা করণীয় সরকার তা করেছে। এ বিষয়ে সরকারের অবস্থান অত্যন্ত কঠোর।’

আরোও পড়ুন

https://bangalianaa.com/lutful-hossain-column-01/

মন্তব্য করুন (Comments)

comments

Share.