শেষ পর্যন্ত জয় হলো বাংলাদেশেরই। সিরিজ জিতে নিলো ২-১ ব্যবধানে। অভিনন্দন বাংলাদেশ ক্রিকেট টিম কে।

  • মিরাজ হয়তো আবারও জয়ের লাগাম টেনে ধরলেন। গত ম্যাচের সেঞ্চুরীয়ান হিটমায়ার কে ফেরালেন ৩০ রানে। ৩৬ ওভার শেষে ১৭৩/৩ এ ওয়েস্ট ইন্ডিজ।
  • ৩০ তম ওভারের খেলা শেষ। ক্রিজে দুই ব্যাটসম্যান ই সেট হয়ে আছেন। ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ১৪৫ রান ২ উইকেটে।
  • চলছিল ২১ তম ওভারের খেলা। অনেকটা নিষ্প্রাণ খেলায় প্রাণ ফেরালেন রুবেল। ফেরালেন গেইল কে। থামলেন ৭৩ রানে। দলীয় সংগ্রহ ১০৬/২। চলছে ২৩ তম ওভারের খেলা।
  • ২০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ এর সংগ্রহ ১০২ রান ১ উইকেটের বিনিময়ে। ক্রিজে আছেন ক্রিস গেইল যিনি ইতিমধ্যেই ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন।
  • মাশরাফির শিকার হয়ে ফিরে গেলেন এভিন লুইস। আউট হওয়ার আগে ৩২ বল খেলে করেছিলেন ১৩ রান। ১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজ এর সংগ্রহ ৬০ রান ১ উইকেটের বিনিময়ে।
  • ব্যাট করতে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ। ৫ ওভারে তাদের সংগ্রহ ২০ রান। ব্যাট করছেন ক্রিস গেইল ও এভিন লুইস।
  • নির্ধারিত ৫০ ওভার শেষে ৩০১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশের পতন হয়েছে ৬ উইকেটের। অপরাজিত ছিলেন মাহমুদুলাহ(৬৭) ও মোসাদ্দেক (১১)। সাব্বির খেলেছেন ১২ রানের একটা ছোট্ট ইনিংস। ওয়েস্ট ইন্ডিজ একটু পর ৩০২ রানের লক্ষ্যে ব্যাটিং এ নামবে।
  • মাশরাফি ঝড়ে বড় স্কোরের আশা দেখছে বাংলাদেশ। তাঁকে সঙ্গ দিচ্ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু ২৫ বলে ৩৬ রান সংগ্রহ করে মাশরাফি বিদায় নিলে ক্রিজে নামেন সাব্বির। দলীয় সংগ্রহ ২৫৩ রান ৫ উইকেটের বিনিময়ে ৪৬ ওভার শেষে।
    তামিমের ১১ তম শতক উপহার। ১২০ তম বলে শতকের দেখা পেলেন এই সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক। এরই সাথে গড়লেন দেশের হয়ে বাইরের মাঠে সবচেয়ে বেশী রান করার কীর্তি। তবে তিনি আউট হয়েছেন দলীয় ২০০ রানে। তিনি করেছেন ১০৩ রান।
  • ৩৪ ওভার শেষে বাংলাদেশের ১৬৯ সংগ্রহ  রান। উইকেটের পতন হয়েছে ৩ টি। ক্রিজে আছেন তামিম ইকবাল ৮৮ রান নিয়ে। তাঁকে সঙ্গ দিচ্ছেন মাহমুদুলাহ রিয়াদ। তাঁর সংগ্রহ ১১ রান। এর আগে মুশফিকুর রহিম বোল্ড হয়ে ফিরেছেন নার্সের বলে। এতে অবশ্য মুশফিকের ভুলটাই বেশী। তিনি সংগ্রহ করেছেন ১২ রান।
  • ঠিকঠাক চলতে থাকা খেলায় হঠাৎ ছন্দপতন সাকিবের বিদায়ে। আউট হওয়ার আগে তিনি সংগ্রহ করেন ৩৭ রান। দলীয় রান ২৭ ওভারে ১১৯ রান।
  • ৪৩ তম অর্ধশতক পূরণ করলেন তামিম ইকবাল খান। দলীয় সংগ্রহ ২৬ ওভার শেষে ১১৬ রান। দুই উইকেটের বিনিময়ে। ক্রিজে এখন ও আছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
  • ১৪তম ওভারের প্রথম বলেই আউটের আবেদন ওঠে সাকিবের বিরুদ্ধে। কিন্তু আম্পায়ার তা নাকচ করে দিলে রিভিও নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু থার্ড আম্পায়ার ও তা নাকচ করে দেন। দলীয় সংগ্রহ ৬১ রান ১ উইকেটের বিনিময়ে।
  • নবম ওভারের তৃতীয় বলে কেমো পাওয়েল এর হাতে ক্যাচ দিয়েছেন বিজয়। বল করেছেন হোল্ডার। বিজয় ৩১ বলে রান করেছেন ১০।
  • ৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২৫ রান। ক্রিজে আছেন তামিম ইকবাল ও আনামুল হক। ৫ম ওভারে কটরেল এর দুই বলে পরপর দুটি চারের মার মারেন তামিম।
  • সেন্ট কিটস এ ৩য় ওয়ানডেতে টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদশ দলের অধিনায়ক মাশরাফি। সিরিজ ১-১ এ সমতায় আছে। তাই আজকের খেলাকে অলিখিত ফাইনালই বলা যায়।

এই ম্যাচ জিতলেই ৯ বছর পর বিদেশের মাটিতে সিরিজ জিতবে বাংলাদেশ। সব মিলিয়ে পঞ্চমবারের মতো বিদেশের মাটিতে শিরোপা জয়ের হাতছানি বাংলাদেশের সামনে।

প্রথম ম্যাচ বাংলাদেশ ও দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ জয় পাওয়ায় সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এ ম্যাচের বিজয়ী দল জিতে নিবে ওয়ানডে সিরিজ।

ছবিসুত্রঃ espn cricinfo

২য় ম্যাচ হারলেও একেবারে হতাশ হচ্ছেন না টাইগার অধিনায়ক। ধ্বংসস্তুপ থেকে কিভাবে ঘুরে দাঁড়াতে তা তার ভালোই জানা তার। তাইতো শোনালেন আশার বাণী। মাশরাফি জানালেন, “সিনিয়ররা যেভাবে দায়িত্ব নিয়ে খেলেছে তাতে আমি ভেবেছিলাম ম্যাচটা আমরা খুব সহজেই ফিনিশ করতে পারবো। কিন্তু তা আর হয়নি। এই পরিস্থিতিতে নার্ভটা আরও সহজ রাখা যেত। এক-দুই করে রান নেয়ার প্রবণতা থাকলেই খেলাটা শেষ করে আসা যেত।”

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, এনামুল হক বিজয়/লিটন দাস, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), রুবেল হোসেন/আনু জায়েদ রাহী ও মুস্তাফিজুর রহমান।

উইন্ডিজ একাদশ : ক্রিস গেইল, এভিন লুইস, শাই হোপ, শিমরিন হিটমেয়ার, জেসন হোল্ডার, রভম্যান পাওয়েল, অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু, কিমু পল,শেলডোন কটরেল ও কাইরেন পাওয়েল।

মন্তব্য করুন (Comments)

comments

Share.