নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইদুর রহমান পায়েল হত্যার ন্যায় বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে মানববন্ধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের আট নং গেটের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
Payel Murder Human Stand

পায়েল হত্যাকারীদের শাস্তির দাবীতে মানববন্ধন (ছবি: ফেসবুক)

এছাড়া সকালে প্রেসক্লাবের সামনেও মানববন্ধন কর্মসূচি আয়োজন করে সন্দীপ এসোসিয়েশন। বৃষ্টি উপেক্ষা করে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। মানববন্ধনে উপস্থিত বক্তারা নির্মম এই হত্যাকাণ্ডের দ্রুত বিচারের দাবি জানান। পরিবহন খাতে শৃঙ্খলা আনার দাবিও জানান তারা।

উল্লেখ্য গত সপ্তাহে চট্টগ্রাম থেকে ঢাকা ফিরছিলেন পায়েল। যানজটের কারণে মুন্সীগঞ্জে বাস থামলে প্রকৃতির ডাকে সাড়া দিতে গাড়ি থেকে নামেন তিনি। গাড়ি ছেড়ে দিলে দৌঁড়ে উঠতে গিয়ে ধাক্কা খেয়ে আহত ও জ্ঞান হারিয়ে ফেলেন পায়েল। দুর্ঘটনা ধামাচাপা দিতে চালক, সহকারী ও সুপারভাইজার পায়েলকে নদীতে ফেলে দেয়। এই হত্যাকান্ডের সুষ্ঠু ও ন্যায় বিচারের দাবিতেই গতকাল বৃহস্পতিবার এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধন থেকে প্রশাসনের উদ্দেশ্যে কয়েক দফা দাবি জানানো হয়। দাবিগুলোর মধ্যে নির্মম এই হত্যাকান্ডে দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তি কার্যকর,  হানিফ পরিবহনের এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সাইদুর এর পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ প্রদান, সকলের জন্য নিরাপদ সড়ক ও পরিবহন ব্যবস্হা নিশ্চিতকরণ এবং নিরাপদ সড়ক, পরিবহন ও যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিতকরণে যুগোপযোগী আইনের প্রনয়ন ও প্রয়োগ অন্যতম।

Payel

সাইদুর রহমান পায়েল (ছবি: ফেসবুক)

শিক্ষার্থীরা এই সকল দাবীর দ্রুত বাস্তবায়নে তাদের শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচী চালিয়ে যাবার দূঢ় প্রত্যয় ব্যক্ত করে। চলমান শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচির পরবর্তী পদক্ষেপ হিসেবে আগামি শনিবার বেলা ১ টায় বসুন্ধরা আবাসিক এলাকার প্রধান গেটে মানববন্ধন করার ঘোষণা দেওয়া হয়। মানববন্ধনরত শিক্ষার্থীরা সমাজের সকল স্তরের, শ্রেণী, পেশার মানুষকে তাদের শান্তিপূর্ণ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে তাদের পাশে এসে দাঁড়িয়ে মানববন্ধনকে সফল করতে সকলের প্রতি উদাত্ত আহবান জানায়।

সোমবার মুন্সীগঞ্জ থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক তিনজন কারাগারে। সেদিন রাতেই নারায়ণগঞ্জের বন্দর থানায় বাসের চালক, হেলপার ও সুপারভাইজার পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মন্তব্য করুন (Comments)

comments

Share.