সকলের একটা ধারণাই ছিলো ওয়ানডেতে তে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফির হাত ধরে, সকলের ধারনাকে জিতিয়ে দিয়ে ১ম ওয়ানডে বাংলাদেশের করে নিলো টিম টাইগার। গায়ানায় প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ কে ৪৮ রানে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে রইলো বাংলাদেশ।
জয়টা শুরু হয়েছিলো টস দিয়ে। মাশরাফি তখন সিদ্ধান্ত নেন আগে ব্যাটিং এ যাওয়ার। ভরসা রাখেন দলের ব্যাটিং গভীরতায়। দলের প্রধান ব্যাটিং কাণ্ডারি তামিমের সঙ্গী হয়ে নেমে দলীয় ১ রানে প্যাভিলিয়নের পথ ধরেন বিজয়। ব্যাটিং বিপর্যয় এর শঙ্কা মাথায় নিয়ে ক্রিজে নামলেও সাকিব আল হাসান চাপ সামলে ওঠেন তামিমের সঙ্গে জুটি গড়ে। এ জুটি যোগ করে ২০৭ রান। যা দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের রেকর্ড। সাকিব ৯৭ রানে ফিরলেও দশম শতকের দেখা পান ওপেনার তামিম ইকবাল।
সাকিবের বিদায়ের পর সাব্বির দ্রুত বিদায় নিলেও মুশফিকের ১১ বলে ৩০ রানের টর্নেডো আর শেষ মুহূর্তে তামিমের জ্বলে ওঠা দলকে ২৭৯ রানের স্কোর গড়ে দেয়। তামিম ১৩০ ও মাহমুদুল্লাহ ৪ রানে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমে ধীরে শুরু করেন ক্রিস গেইল ও এভিন লুইস। সেখানে প্রথম আঘাত হানেন কাপ্তান মাশরাফি বিন মর্তুজা। তারপর নিয়মিত বিরতীতে উইকেট হারাতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। হিটমায়ার সর্বাধিক ৫২ রান করেন। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ২৩১ রান।
মাশরাফি নেন সর্বাধিক ৪ ইউকেট। মুস্তাফিজ ২, রুবেল ১ ও মিরাজ নেন ১ টি করে উইকেট। গেইল রান আউটের স্বীকার হন।
ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন তামিম ইকবাল (১৩০ রান)।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৭৯/৪ (তামিম ১৩০*, এনামুল ০, সাকিব ৯৭, সাব্বির ৩, মুশফিক ৩০, মাহমুদউল্লাহ ৪*; রাসেল ১/৬২, হোল্ডার ১/৪৭, জোসেফ ০/৫৭ নার্স ০/৩৯, বিশু ২/৫২, মোহাম্মদ ০/১৫)
ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৩১/৯ (গেইল ৪০, লুইস ১৭, হোপ ৬, হেটমায়ার ৫২, মোহামেদ ১০, হোল্ডার ১৭, পাওয়েল ০, রাসেল ১৩, নার্স ৭, বিশু ২৯*, জোসেফ ২৯*; মাশরাফি ৪/৩৭, মিরাজ ১/৩৭, রুবেল ১/৫২, মোসাদ্দেক ০/২২, মুস্তাফিজ ২/৩৫, সাকিব ০/৪৩)

