বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এর অনুষ্ঠান মঞ্চে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ জুলাই) দিবাগত রাত সাড়ে এগারোটার পর আগুনের সূত্রপাত হয় বলে বাঙালীয়ানাকে নিশ্চিত করেছে বাকৃবি’র একাধিক ছাত্র-ছাত্রী। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট।

রবিবার (২২ জুলাই) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।

বিশ্বস্তসূত্রে প্রাপ্ত তথ্য অনুসারে মঞ্চসজ্জার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয় এবং বাতাসের কারণে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ময়মনসিংহ ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের বরাতে একটি সূত্র মারফত জানা যায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও পুরো মঞ্চসহ প্যান্ডেলের সবকিছু পুড়ে গেছে। কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্রটি আরও জানিয়েছে রোববার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী এর অনুষ্ঠান যথা সময়েই অনুষ্ঠিত হবে এবং রাষ্ট্রপতি অনুষ্ঠানে যোগ দেবেন।

মন্তব্য করুন (Comments)

comments

Share.