বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন টেস্ট এবং তিন ওয়ানডে ম্যাচের সিরিজ নির্ধারন করা হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে। বাংলাদেশ সর্বশেষ নিউজিল্যান্ড সফর করেছিল ২০১৬ সালে। সেবার তিন ওয়ানডে, তিন টি-টোয়েন্টি ও দুই টেস্টের প্রতিটিই হেরেছিল সফরকারীরা। সিরিজটি অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারি মাসে।

বাংলাদেশ এর আগে মাত্র তিনবার তিন টেস্টের সিরিজ খেলেছে। প্রথমবার ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে। দ্বিতীয়বার ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর সবশেষ ২০১৪ সালে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে তিন টেস্টের সিরিজ।

টেস্ট সিরিজের আগে হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩ ফেব্রুয়ারি ম্যাকলিন পার্কে হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে হবে ১৬ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে, তৃতীয় ম্যাচটি হবে ২০ ফেব্রুয়ারি ওটাগো ওভালে।

ছবিসুত্রঃ espn cricinfo

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি, সেডন পার্কে। দ্বিতীয় টেস্ট হবে ৮ মার্চ থেকে ওয়েলিংটনে। সিরিজের শেষ টেস্ট শুরু হবে ১৬ মার্চ ক্রাইস্টচার্চে। সেডন পার্কে প্রথম টেস্টটি দিবারাত্রির আয়োজন করতে চেয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, তবে বিসিবির সম্মতি না থাকায় দিনেই হবে ম্যাচটি।

 

 

 

মন্তব্য করুন (Comments)

comments

Share.