গ্রীসে ভয়াবহ দাবানলে বেশ কয়েকজন হতাহত। দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গ্রীসের রাজধানী এথেন্সের থেকে মানুষজন সরে যেতে বাধ্য হওয়ায় ইউরোপীয় ইউনিয়নেরও সাহায্য চেয়েছে দেশটি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, দাবানলের ঘটনায় অন্তত ২০ জন নিহত এবং আরও ৫৬ জন আহত হয়েছেন। তারা বলছেন, আহতদের মধ্যে ১১ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যেই সাইপ্রাস ও স্পেন সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিয়েছে।

কালো ধোঁয়ার কারণে প্রধান প্রধান মহাসড়কগুলো বন্ধ করে দিতে হয়েছে। প্রচণ্ড আগুনের কারণে বিমানের ফ্লাইটও বাধাগ্রস্ত হচ্ছে। এদিকে পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

মন্তব্য করুন (Comments)

comments

Share.